👁 328 Views

ধামইরহাটে রোদেপুড়ে জুতা সেলাই দোকানীর কষ্ট লাঘবে ছাতা উপহার দিলেন এম.পি এনামুল

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে গত বৃহস্পতিবার বেলা ১১ টায় গাড়িতে করে ধামইরহাট উপজেলা সদরের গুরুত্বপূর্ণ আমাইতাড়া মোড় অতিক্রম করছিলেন নওগাঁ -২ আসনের জামায়াতের নবনির্বাচিত এমপি এনামুল হক।

হঠাৎ তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে রোদে পুড়ে ঘামে  ভেজা শরীরে জুতা মেরামত করছেন ধামইরহাট পৌর এলাকার ফার্শিপাড়া গ্রামের বাসিন্দা বিপুল দাস। বিপুল দাসের কাজের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে তাকে বৃহৎ আকারের একটি ছাতা উপহার দেন জামায়াতের এই এমপি।

কিছুক্ষণের জন্য উপস্থিত সবাই অবাক হলেও একজন এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। নবনির্বাচিত এমপি এনামুল হকের সাথে সরাসরি কথা বললে তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী যে চেতনা আমি সেটাকে ধারণ করি, সমাজের সকল শ্রেণী -পেশার মানুষের বন্ধু হয়ে পাশে থাকতে হবে এটাই আমাদের দলের শিক্ষা ‘ । তিনি আরো জানান ছিন্নমূল মানুষের সম্মানজনক উপার্জনের উৎস তৈরির জন্য তিনি এবং তার দল নিরলস পরিশ্রম করছেন।

পুলিশের প্রটোকল ছাড়াই সাধারণ জনগণের সাথে মিশে থাকায় এর আগেও বেশ সাড়া ফেলেছিলেন জামায়াতের এই এমপি এনামুল হক। অগণতান্ত্রিক জিম্মি দশা থেকে মুক্ত হয়ে জনপ্রতিনিধিরা হয়ে উঠবেন সাধারণ মানুষের অভিভাবক এমন বাংলাদেশই তো দেখতে চেয়েছিলো শহীদ আবু সাঈদ আর মীর মুগ্ধরা; তবে কি আমরা সেই বাংলাদেশ পেতে চলেছি নাকি অপেক্ষার প্রহর আরো বাড়বে ! সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর কর্মকান্ডের উপর।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *