👁 253 Views

ঘোড়াঘাটের তারা বিএসসি আর নেই

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ নিবাসী ও রানীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক রবিউল আউডাল নডন ও প্রকৌশলী কাওছার আলম জয়েলের বাবা বলাহার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ আবু তাহের (তারা বি এস সি) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যু কালে বয়স হয়ে ছিল ৮০ বছর। মৃত্যু কালে ২ ছেলেসহ অসংখ্য ছাত্র/ছাত্রী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। (৭ মার্চ) শনিবার বিকেল ৫ টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবন রানীগঞ্জ বাজারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাযার নামাজ রানিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (৮মার্চ) রোববার সকাল দশ টায় জানাজা অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাটে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, ব্যবসায়ী, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারাসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *