👁 396 Views

গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক

আলাল সজিব, ধামরাই (ঢাকা) : ধামরাই উপজেলার আসন্ন গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক।

গাংগুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতকোড়া এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) নুরুল ইসলামের সভাপতিত্বে এবং গাংগুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তানভীর আহমেদ মালেক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জাগীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান, জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *