
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পুলিশ বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) রাত পোনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর সরদার পাড়া থেকে ইয়াবা কারবারি কোরবান আলী (২২) গ্রেপ্তার করে। এসময় পুলিশ ৩০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: নজরুল ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইয়াবা কারবারি কোরবান আলী কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।