👁 202 Views

যশোরে পুলিশি অভিযানে আ’লীগের ১৪ নেতাকর্মী আটক

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি : যশোর জেলা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে আটক হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের সূত্র জানান, গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। অভিযানে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ইন্সপেক্টর তদন্ত বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘন্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।