👁 244 Views

পার্বতীপুরে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর(মঙ্গলবার) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহানুর আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরাফাত আমান আজিজ।

সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, পার্বতীপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুর রশিদ সংগ্রামসহ কৃষি বিভাগের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।