👁 481 Views

কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে আশার ৪৭৮ কম্বল হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ৪৭৮টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA) কুষ্টিয়া জেলা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আশা-কুষ্টিয়া জেলার পক্ষ থেকে এসব কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশীদ। আশার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির কুষ্টিয়া ডিভিশনের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মামুনুর রশিদ, কুষ্টিয়া সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার তন্ময় সাহা এবং কুষ্টিয়া সদর আঞ্চলিক কার্যালয়ের সিআরএম মো. ইনতাজুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে আশা-কুষ্টিয়া সদর-০১ ও ০২ শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, এসএইচসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের সহায়তায় কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।