👁 228 Views

ভূমিকম্পে কেঁপে উঠলো পঞ্চগড়সহ আশপাশের জেলায়

পঞ্চগড়: ভূমিকম্পে কেঁপে উঠেছে পঞ্চগড় জেলাসহ আশপাশের জেলাগুলোতেও। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে।
মৃদু ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.৩ রিকটার স্কেল। তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হচ্ছে ভারত নেপালের সিকিম সীমান্তে।
কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ওই এলাকা থেকে দূরত্ব প্রায় ১৬৪.৩ কিলোমিটার বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সংবাদ প্রতিক্ষনকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।