👁 440 Views

নাটোরে রেললাইনে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও বাজার লেভেল ক্রসিংয়ের গ্রামের ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধু গরু কেনাবেচার জন্য শনিবার বিকেলে হাটে এসে পাশের রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করতে পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনে করে রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *