👁 220 Views

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের পরদিন পুকুরে বাসলো শিশুর লাশ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর পুকুরে ভেসে উঠলো শিশু আরাফ (৭) এর মরদেহ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার গারবগাতী গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গারবগাতী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আরাফ মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দে\খে স্থানীয়রা পরিবারকে খবর দেন। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *