👁 181 Views

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পত্নীতলায় দোয়ার মাহফিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় অফিসে উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান (জোহা)।
উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়োজিদ রায়হান শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজান ও মাসুম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *