
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেছেন, কোন দান নয়; আমরা কর্মসংস্থান করে দারিদ্র বিমোচন করতে চাই। সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কাজ করা তাদের সেবা করা আমাদের দায়িত্ব। যাতে করে তারা কিছুটা ভালো থাকতে পারে। আসুন আমরা মানুষ হয়ে মানুষের জন্য করতে চাই।
১৭ই মার্চ সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত পাবনা চেম্বার অব কমার্স এর পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাবনায় তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাবনা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারন মানুষের জন্য কাজ করে আসছে। এবং ভবিষ্যতেও আমরা একে অপরের প্রতি সহযোগী হয়ে কাজ করবো। তবেই সমাজ তথা রাস্ট্র পরিবর্তন হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন সংগঠনের সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক হারুন অর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, সাইফুল ইসলাম লিটন, তাজ উদ্দিন মিলন, এ এইচ এম রেজাউন জুয়েল, মোঃ জাহিদ হোসেন জামিম,মোঃ জাহাঙ্গীর হোসেন, ইমাম হোসেন, চেম্বার অব কমার্স সচিব মোঃ আব্দুর রাজ্জাক, সংগঠনের উপ কমিটির আগা মোঃ আগা মোহাম্মদ মনজুরুল ইসলাম, আসলাম হোসেন, মাহমুদ সিদ্দিকী, সাইফুল ইসলাম, শহীদ হোসেন,আব্দুল মতিন সহ অনেকে।