👁 340 Views

পার্বতীপুরে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে দায়িত্বশীলতার জাতীয় দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পার্বতীপুর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেশসেরা অফিসার, পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসার তাপস রায়। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো: মানিক মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রুপান্তরের পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন, মানবকথা.কম অনলাইন পোর্টাল এর সম্পাদক ডা: রুকুনুজ্জামান বাবুল ও দৈনিক কালবেলার পার্বতীপুর প্রতিনিধি মিলন পাভেজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকা উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *