👁 154 Views

ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

মোঃ আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট 

নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ এক যুবক গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে,  ধামইরহাট থানার চৌকষ অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে এস.আই সাদিক আহসান আবির সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ মে বুধবার বিকেল সোয়া ৫ টায় পিড়লডাঙ্গা থেকে বিহারিনগর বাইপাস সড়কের পিড়লডাঙ্গা হাজির মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, একটি সুজুকি জিক্সার ১৬০ সিসি মোটরসাইকেল সহ সেননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল হোসেন(৩৫) কে আটক করে।

নওগাঁ জেলায় সদ্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ” মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে ধ্বংসকারী এই মাদক ব্যবসায়ীদের যেখানেই পাবো সেখানেই হানা দেব। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায়  মামলার প্রক্রিয়া চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *