👁 505 Views

প্রধান অতিথি এমপি প্রার্থী মোরশেদ মিল্টন গাবতলীতে কালিপূজা, কীর্তন ও সনাতনী সমাবেশ অনুষ্ঠিত।।

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর এমআরএম হাইস্কুল মাঠে কালিপূজা, কীর্তন ও সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআরএম হাইস্কুলের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবর রহমান সানজু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল এবং গাবতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়।
সুখানপুকুর আমতলী মহাশ্মশানের সভাপতি বাবু শরৎ চন্দ্র রায়ের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সমর দাস, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর হারুনুর রশিদ হারুন। সনাতনী সমাবেশটি আয়োজন করেছিলেন আমতলী মহাশ্মশান পূজা উদযাপন কমিটি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *