👁 60 Views

ঘোড়াঘাটে দুর্গাপূজার ম-প পরিদর্শনে মন্ত্রি ডা. এ জেড এম জাহিদ হোসেন

 

ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে পূজাম-প পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় উপজেলার রাণীগঞ্জ দুর্গাপূজা ম-প পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবলু, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ

এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান, ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষœ পদ সরকার ও সাধারণ সম্পাদক সরুপ কুমার সাহাসহ দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও ঘোড়াঘাট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই প্রতিবেশী ও সন্তান। আপনাদের কাছের মানুষ হয়েই থাকতে চাই। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।”

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপস্থিতি নেতৃবৃন্দ।