👁 45 Views

শার্শায় পুলিশি অভিযানে ৫১ পিস ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশি অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ ঘটনায় শিপন মোড়ল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার শিকারপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
রাত পৌনে ১২টার দিকে শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিকারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় শিপন মোড়লকে আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় শিপন মোড়লের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি শিকারপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানরন, মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে।#