👁 43 Views

ফিল্মি স্টাইলে অটোচার্জার ছিনতাই  জড়িত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেপ্তার 

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ: ‘ফিল্মি স্টাইলে অটোচার্জার ভাড়া করে ছিনতাইয়ের সাথে জড়িত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় লুণ্ঠিত অটো চার্জার গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 আজ রোববার ৪জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
জানা যায়, গত ২৭ জানুয়ারি তারিখে রাত অনুমান সাড়ে ৮ টার দিকে নওগাঁর  মহাদেবপুর উপজেলার  ৫নং রাইগাঁ ইউপি’র  গ্রামের নজিপুর টু মাতাজীহাটগামী পাকা সড়কে  কতিপয় দুষ্কৃতিকারী সড়কে অটোচার্জারের চালককে নেশাজাতীয় পানীয় পান করিয়ে মুখ চেপে ধরে মারপিট করে রশি দিয়ে হাতপা বেঁধে ফেলে রেখে তার ২ লাখ ১৫ হাজার টাকা দামের একটি অটোচার্জার , ১০ হাজার টাকা দামের  ইনফিনিক্স মোবাইল ফোন, নগদ-১২ শত টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নওগাঁর রজাকপুর মধ্যপাড়া এলাকার মকলেছুর রহমান ছেলে ও  অটোচাজারের চালক মোসাদ্দেক (১৮) বাদী হয়ে এজাহার দায়ের করলে মহাদেবপুর থানায় দস্যুতা মামলা নথিভুক্ত করা হয়।
 এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখামাত্র নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম  জড়িত দস্যুদের সনাক্ত করন ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সংশ্লিষ্ট সার্কেল অফিসার, পত্নীতলা থানা এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নির্দেশনা প্রদান করে ।
 অতঃপর  পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জয়ব্রত পাল এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, মহাদেবপুর থানার কর্ককর্তা ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শণ করে সিসি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে ৭ ফেব্রুয়ারি তারিখ তদন্তে প্রাপ্ত জেলার ধামইরহাট উপজেলার রসপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসামি শাহিন(৩১) কে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা এলাকা থেকে লুটকৃত ইনফিনিক্স মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামি শাহিনকে  ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে তার সহযোগী আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে দেয়।
অতঃপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে  ৮ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান সাড়ে ১২ টার দিকে সময় আসামি ২।  আকবর(২৮), পিতা-মোঃ হেলাল, সাং-জায়জাতা, থানা-বদলগাছী, জেলা-নওগাঁকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সতত্য স্বীকার করে। আসামি  আকবর এর দেওয়া তথ্যমতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা ও ক্ষেতলাল থানা এলাকার পেট্রোল পাম্প অনুসন্ধান করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির দেয়া তথ্যমতে ও দেখানো মতে আজ রোববার  সকাল সোয়া ১০ টার দিকে বগুড়া জেলার সদর উপজেলা আসামি তুষার সরদার (৩০), পিতা-বকুল সরদার ও আসামি আজিম(৩৫), পিতা-মোফাজ্জল হোসেন, উভয় সাং-বাঘোপাড়া (উত্তরপাড়া), থানা ও জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে লুটকৃত একটি অটোচার্জার গাড়ি উদ্ধার ও  জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ১ ও ২নং আসামি নিকট থেকে ৩ ও ৪নং আসামি ছিনতাই হওয়া অটোচার্জারটি পুনরায় ছিনতাই করে।
 আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক ভাবে দীর্ঘ ৪০ ঘন্টার অভিযান পরিচালনা করা হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখিত গ্রেপ্তারকৃত আসামি   আকবর (২৮) ও শাহিন (৩১), দ্বয়ের বিরুদ্ধে খুন, চুরি, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলার জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *