👁 243 Views

সেনবাগে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিমা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ৩ টার দিকে  বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। ফাহিমা সেবারহাট বাজারের ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের মেয়ে এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের নাতনি।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক-দুই বছর আগে হুমায়ুন কবিরের একমাত্র ছেলে অনুরূপও একইভাবে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এবার একমাত্র মেয়েকেও হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েছে।
 বিশেষ করে সদ্য ওপেন হার্ট সার্জারি করা বাবার জন্য এ মৃত্যু যেন আরও বড় আঘাত হয়ে এসেছে।ফাহিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোক ও আহাজারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *