👁 106 Views

চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধরের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী। চিওড়া বালিকা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক,বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কুমার, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মু. জয়নাল আবেদিন মাস্টার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন  কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে গাড়ি ও হোন্ডা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধরের দীর্ঘ কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং বিদ্যালয়ের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। এসময় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।