👁 481 Views

বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে তৃণমূলের পছন্দের তালিকায় মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ে দল গোছানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের পর তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকেও দায়িত্বশীলদের দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের নির্দেশনা দিয়েছেন বিএনপি প্রধান। একইসাথে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে, ভোট ভাগ হওয়া ঠেকাতে বিএনপি তৃণমূল পর্যায়ে একক প্রার্থী নির্ধারণ নির্দেশ দিয়েছে বিএনপি।
জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক বাস্তবতায় দলগুলোর প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। তাই স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক শক্তি যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে প্রায় সব দল। সে কারণেই প্রার্থী ও সমঝোতা নিয়ে আলোচনা আগেভাগেই শুরু হয়েছে।
সেদিক থেকে বিবেচনা করে পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে জনমত জরিপে সম্ভাব্য একক মেয়র প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি জনতার মেয়র খ্যাত আবুল কালাম আজাদ।
ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে জয়ী না হয়েও শ্রম,ত্যাগ, ভালোবাসা এমনকি সঠিক নেতৃত্বের দলীয় নেতাকর্মী স্থানীয় ভোটারদের
আস্থা অর্জন করায় পলাশবাড়ী পৌর বিএনপি এবং স্থানীয় সিংহভাগ জনগণ আবুল কালাম আজাদকে একক প্রার্থী মনে করেন। এমনকি পলাশবাড়ী পৌরসভায় বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনীত হলে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মনে করেন স্থানীয়রা।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও দেখা যায়, পুরুষ ও নারী উভয় ভোটারদের মধ্যেই আবুল কালাম আজাদ একটি বিশ্বস্ত নাম।
দলের সিদ্ধান্ত সামষ্টিক, দলীয় প্রভাবমুক্ত এবং ঐক্যবদ্ধ হতে পৌর মেয়র আবুল কালাম আজাদের বিকল্প নেই বলে জানান জেলা উপজেলা ইউনিয়ন এবং পৌর বিএনপির নীতি নির্ধারকরা। তারা আরো জানান,আবুল কালাম আজাদ মেয়র নির্বাচিত হলে পৌরসভা যেমন উন্নত হবে একই সাথে দল পুনর্গঠন প্রক্রিয়া, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন গতি আসবে।
দল মত নির্বিশেষে সামগ্রিকভাবে জরিপের তথ্যমতে , নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা জোরদার হলেও পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের বিবেচনায় সম্ভাব্য পৌর পৌর মেয়র হিসেবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *