👁 80 Views

মাদক, বাল্যবিবাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময়  

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার  বদলগাছিতে পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের  মাদক, বাল্যবিবাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার ক্রাইম বিষয়ে এক সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 আজ বুধবার (৮ এপ্রিল’২৬) নওগাঁর বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রী কলেজ ও কোলা আদর্শ  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়  প্রধান আলোচক হিসেবে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্য বিয়ো এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি।
তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও তিনি বাল্য বিয়ের কুফল ও এর আইনি দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
 তিনি আরো বলেন, বাল্যবিয়ে শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটা মানবাধিকারের ভায়োলেশন  এবং এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রায় এক ঘণ্টা যাবৎ চার শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ দিয়ে শ্রবণ করেন সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা কলেজের অধ্যক্ষ । তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ,সম্মানিত শিক্ষকবৃন্দ, ও কয়েকটি  বিদ্যালয়ের  শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার  তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *