👁 500 Views

জিন্দারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

আলহাজ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল। সমাবেশ সঞ্চালনা করেন মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমান।

প্রধান বক্তা ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং জিয়া পরিষদ, কালাই উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মো. ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদুল বারী দুলাল বলেন, ‘রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়; সাধারণ মানুষের সেবা করা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।’
তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে জিন্দারপুর ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

সমাবেশে বক্তারা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতা-কর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *