👁 206 Views

ধনবাড়ীতে মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারসহ গ্রেপ্তার-৫

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে  মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কে সোমবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.
থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, ধনবাড়ীর কেরামজানি এলাকা থেকে থানার এসআই আদনান রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৪ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে দুই ইয়াবা ব্যবসায়ীকে  ৪২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাশের সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর পূর্ব পাড়ার ফরিদ হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও কাশিনাথপুর উত্তর পাড়ার মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলমের ছেলে হুমায়ূন কবির(৪৩) কে ৪২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৬ শ টাকা।
একই রাতে থানার এস আই ফরিদ শেখ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ীর ধোপাখালীর চাড়াভাঙ্গা এলাকায় অভিযান করে পাশের মধুপুর উপজেলার মির্জাবাড়ীর পালবাড়ী আটাপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন(৫৫) কে ১০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
অন্যদিকে, ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াপাড়া এলাকার বাসিন্দা তাকলিমা (৪২) অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার(৪ অক্টোর) ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন, মামলা নং-০৩।
 ঐ দিন রাতেই উপজেলার ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে চোর সন্দেহে ২জন কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে পৌরসভার কালিপুর জৈনক জুলহাস উদ্দিনের বাড়ীর পিছনের বাঁশ বাগান থেকে আইপিএসের ১ টি ব্যাটারি  সাবান, টুথপেষ্ট ও সরিষার তেলের বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা।
 গ্রেপ্তারকৃত চোররা হলেন- উপজেলার ধোপাখালী ইউনিয়নের দয়ারাম বাড়ী গ্রামের বাবলুর ছেলে সাগর হোসেন(২৫) ও ধনবাড়ী পৌরসভার বন্দ টকিুরিয়া এলাকার  মৃত: ফজলুল হকের ছেলে রাসেল আহম্মেদ(৩৫)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে মামলা রুজু করে সোমবার(৫ অক্টোবর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও বলেন ধনবাড়ী থানা এলাকায় মাদক নির্মূল ও চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।