👁 396 Views

বিরলে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর পুত্র সন্তান প্রসবের পর দত্তক গ্রহণের জন্য আবেদন জমা চলছে

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী ০৫ জুন শুক্রবার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসবের পর দত্তক গ্রহণের জন্য আবেদন জমা চলমান রয়েছে। ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।
উল্লেখ্য, ০৫ জুন শুক্রবার সকাল ০৭ টায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন গর্ভবতী অজ্ঞাত মহিলাকে ভর্তি করানো হলে সেখানে একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে। নবজাতক শিশুটিকে দত্তক বা লালন-পালনের উদ্দেশ্যে নেয়ার জন্য বিভিন্ন ব্যক্তি আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ভীড় করে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজিউল ইসলাম জানান, ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত দত্তক গ্রহণেচ্ছুক ব্যাক্তিবর্গের নিকট আবেদন গ্রহণ করা হবে। ১৪-১৫ জুন যাচাই বাছাই করা হবে এবং যোগ্য পরিবার পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। দত্তক দেয়ার উপযোগী পরিবার না পাওয়া গেলে ছোটমনি নিবাস-এ প্রেরণ করা হবে। রবিবার উপজেলা শিশু কল্যাণ সমিতির এক সভায় এ সিদ্ধান্তসমূহ নেয়া হয়। আবেদনকারীদের
লিখিত আবেদন এর সাথে স্বামী-স্ত্রী উভয়ের জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট আকারের ছবি এবং
চাকুরীজীবী হলে সাথে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *