👁 115 Views

প্রতিপক্ষের হা’মলায় চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ’ত্যু, থানায় অ’ভিযোগ করেও মেলেনি প্রতিকার- পরিবারের দাবী

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হা’মলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুমন (২৫) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আ’হত তার বাবা আব্দুস সাত্তার বর্তমানে আ’শঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সুমনদের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের বি’রোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, একই এলাকার আব্দুস সোবানের ছেলে সোহাগ ও রেজাউল ধারালো সাবল দিয়ে এলোপাতাড়ি আ’ঘাত করে সুমন ও তার বাবা আব্দুস সাত্তারকে গু’রুতর জ’খম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃ’ত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের দাবি, এর আগেও কয়েকদিন পূর্বে অভিযুক্তরা দেশীয় অ’স্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে হা’মলা চালায়। এ সময় বাড়িঘর ভা’ঙচুর, পরিবারের সদস্যদের মা’রধর এবং এক গর্ভবতী নারীকে আ’ঘাত করার অ’ভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একাধিকবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। এছাড়া লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেও তারা বিচার পাননি বলে দাবি করেন। এমনকি অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ার অভিযোগও তুলেছেন তারা।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে সহায়তা চাওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ পরিবারের। ফলে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছিল তারা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের। দুই পক্ষকে নিয়ে থানায় বসার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর শনিবার দুপুরে প্রতিপক্ষের সোবহান ও রোজিনা নামে দুজনকে গ্রে’প্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ম’র্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষো’ভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানিয়েছেন। সুমনের মৃ’ত্যুতে তেলিপাড়া এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে গু’রুতর আ’হত আব্দুস সাত্তারের সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *