👁 168 Views

দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোসাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

 উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বগুরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মোহিত তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মনোয়ারা বেগম নাজু।

ও পরিবার পরিকল্পনা অফিসার মেহেদী হাসান , উপজেলা মৎস্য অফিসার। সমবায় অফিসার।  উপজেলা সমাজসেবা অফিসার জনাব জাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোভা এনজিওর পরিচালক আনোয়ারুল আজাদ লিটন। বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি মোছাব্ব্বর হাসান মুসা। ঈসা সরদার।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবীণ নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা ও নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।