👁 501 Views

শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই

হাফিজুর রহমান,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: তরুণ ছাত্র ও যুব সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী ভাদ্রা গুরু দয়াল ফুটবল মাঠে শুক্রবার(৯ অক্টোবর) ভাদ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কোয়ার্টাস ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠানে অথিথি’রা তাদের বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত খেলায় অংশ গ্রহণ করেন গাজীপুরের শ্রীপুর ভাউভালা ফুটবল একাডেমি বনাম সিরাজগঞ্জের ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব।

খেলায় হাসান মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন। খেলাটি উদ্বোধন করেন,ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান।

এসময় সম্মানিত অতিথি’র বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো হাবিবুর রহমান হাবিব, আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন, নড়াইল জেলার কালিয়াা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, মানিকগঞ্জ জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক আবুল হোসেন, আরড়া কুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম, ভাদ্রা ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক মেম্বার মোশারফ হোসেন, সিবিএ নেতা মোহাম্মদ হায়দার আলী,ভাদ্রা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী কবিরাজ আব্দুর রাজ্জাক পাগল,সমাজ সেবক হাসেম বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার সরকার।

খেলায় নির্ধারিত সসময়ে অমীমাংসিত থাকায় ট্রাইব্রেগারে গাজীপুরের শ্রীপুর ভাউভালা ফুটবল একাডেমি সিরাজগঞ্জের ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাবকে পরাজিত করেন। ঐতিহ্যবাহী গুরু দয়াল মাঠে চারপাশে কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।