👁 306 Views

ভালুকায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের ভালুকায়  বিএনপির।  সাবেক চেয়ারপারসন ও  প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে   বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে স্মৃতি চারণ করেন স্থানীয় সাংসদ সদস্য  ফখর উদ্দিন আহমেদ বাচ্চু  এমপি।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন,   শাখাওয়াত হোসেন পাঠন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *