👁 218 Views

৬ মাসের মধ্যে পাবনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে— এমপি শিমুল বিশ^াস

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা- ৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে পাবনায় ব্যপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে ইন্শআল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের পুলিশ লাইন রোডে আঞ্জুমান মফিদুল ইসলাম কমপ্লেক্স ভবনে ২০২৬-২০৩০ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, “আঞ্জুমান মফিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল সেবাকাজে আমি আপনাদের সঙ্গে আছি। আমার সামর্থ্য অনুযায়ী ভালো কাজে শরিক হবো।” পাবনায় আঞ্জুমান মফিদুল ইসলামের সকল মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়। এ সময় শিমুল বিশ্বাসের আহ্বানে বিশেষ অতিথি পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বিশু আঞ্জুমান মফিদুল ইসলামের উন্নয়নকাজে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মফিদুল ইসলাম, পাবনা জেলা শাখার চেয়ারম্যান শফিউল ইসলাম তপন। স্বাগত বক্তব্য দেন কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ সামসুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মঞ্জুরুল হক রুনি। অনুষ্ঠানের সঞ্চালনয়া ছিলেন কার্যকরী সদস্য আলী আহসান বক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কার্যকরী কমিটির সদস্য আলহাজ¦ মাওলানা ইউনুস আলী খান। পরিচিতি সভায় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহা, কার্যকরী কমিটির সদস্য সেখ রেজাউল করিম হেনা, আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন, আলহাজ¦ রইচ উদ্দিন, এস এম মাহবুব আলম, আলহাজ¦ ওয়ারেছ উদ্দিন, আলহাজ¦ হারুন অর রশিদ খান,আলহাজ¦ ইমদাদ হোসেন মোল্লা, আলহাজ¦ রফিকুল ইসলাম সেলিম, অধ্যক্ষ ( অব.) মেনহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২০২৬ – ২০৩০ মেয়াদের জন্য ২৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আখিনুর ইসলাম রেমন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *