👁 73 Views

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, আটক ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ;: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড দিয়েছেন। এ রায়ের প্রতিবাদে শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে মশাল মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতাকে আটক করেছে। শনিবার আটকের তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ৭ জনের মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। এরই প্রতিবাদে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সংগঠক আরশ মজুমদারের নির্দেশে শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন মুন্সিরহাট-বাঙ্গড্ডা সড়কের বাসন্ডা ব্রিজ এলাকায় মাস্ক, হেলমেট পরিহিত যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করে। রাতেই থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে ৫ নেতাকে আটক করেছে। আটককৃতরা হলো; উজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ নবী, ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা ও পৌরসভা যুবলীগের নেতা মোঃ জনি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন শনিবার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মুন্সিরহাট বাজার এলাকায় পৌঁছে আশ-পাশের লোকজনকে জিজ্ঞেস করলে কেউ ‘মিছিল হয়েছে’ এমন তথ্য দিতে পারেনি। তবে মিছিলের যে ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে সেটি আগের। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *