👁 454 Views

চৌদ্দগ্রামে টিভি ও মোবাইল কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে টিভি ও মোবাইল কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক মাঠে খেলায় চিওড়ার টিম ১-০ গোলে পদুয়া টিমকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা  মহানগর ছাত্রশিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোছাইন মজুমদার। শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারী ইকবাল হোসেন মজুমদার, শ্রীপুর ফাউন্ডেশন ঢাকার সভাপতি ফখরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ছোটন, ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আলমগীর হোসেন মজুমদার, ৩নং সহ-সভাপতি মনির হোসেন দুলাল, ৭নং ওয়ার্ড সভাপতি মাঈন উদ্দিন, ৮নং ওয়ার্ড জামায়াতের মাওলানা আরিফুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারী শাহীন কাদের, ৯নং ওয়ার্ড রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সেক্রেটারী নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, ৭নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারী শাহাদাত হোসেন, যুবনেতা ফিরোজ হোসেন মজুমদার, মনিরুজ্জামান তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা দেখতে আশ-পাশের বিভিন্ন গ্রামের শত শত কিশোর-তরুন ভীড় জমায়। এরআগে প্রধান অতিথি মনির হোছাইন মজুমদারকে অর্ধশতাধিক মোটর সাইকেল দিয়ে শোডাউন করে খেলার মাঠে নিয়ে যায় খেলার আয়োজক কমিটির যুবকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হোছ্ইান মজুমদার বলেন, সারাদেশে মাদকে ছেয়ে গেছে। এ মাদক বিষফোঁড়া থেকে বের করে এনে পদুয়া যুব সমাজ যে সুন্দর আয়োজন করছে, এটা স্মরণীয়। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। যুবকরা মাদক থেকে দূরে থাকে। আমরা মানুষ, আমাদের অনেকের অনেক স্বপ্ন থাকে, আমাদের স্বপ্ন হবে সুশৃঙ্খল। স্বপ্ন হবে সকলকে নিয়ে, মানুষের কল্যান নিয়ে। খেলাধুলা নিয়ে কোন রাজনীতি নেই। যুব সমাজ যাতে আগামী দিনে আরও সুন্দর আয়োজন করতে পারে, সেজন্য তাদেরকে উৎসাহ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *