👁 247 Views

নবাবগঞ্জে এনডিএ’র উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : কৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির সংলগ্ন নলশীষ নদীতে স্থানীয় সামাজিক সংগঠন নর্থ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এনডিএ)-এর উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার **বিধান কান্তি হালদার** নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা **আব্দুর রাজ্জাক মিয়া**, উপজেলা বিএনপির সহ-সভাপতি **মো. ইউনুছ আলী**, ছাত্র বিষয়ক সম্পাদক **জাহাঙ্গীর আলম ডাবলু**, স্থানীয় ইউপি সদস্য **আশরাফুল ইসলাম**, এনডিএ’র সভাপতি **আল আলীমুল রাজী**, সদস্য **সুলতান মাহমুদ**সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন দেশীয় প্রজাতির মোট **৪২ কেজি মাছের পোনা** নদীতে অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *