👁 283 Views

ময়মনসিংহের ভালুকায়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহষ্পতিবার (০৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (০৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশঝারের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *