👁 258 Views

বিরল বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করায় দন্ড

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরল বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করায় বিরল বাজারের ৩ জন দোকানদারকে মোট ৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
এসময় দোকানদারগণ অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করেন এবং সঠিক দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *