👁 116 Views

পাবনা র‌্যাবের অভিযানে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২১.০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার, ডলি রানী সরকার এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন রতœদ্বীপ রিসোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই থানার দায়রা নং-৩৮৭৫/২৩, তাং-০৭/০৫/২০২৩ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ৮(খ) এর ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ রাজিব (৩৩), পিতা- মোঃ মুসার, সাং-হাটবাড়ীয়  বোয়ালমারী থানা-সাথিঁয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার ধামরাই থানার দায়রা নং-৩৮৭৫/২৩, তাং-০৭/০৫/২০২৩ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ৮(খ) মূলে, পাবনা জেলার সাথিঁয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়াকে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *