👁 135 Views

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ প্লাস সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৮০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধামইরহাট উপজেলা শাখার সভাপতি আতিক মাহমুদএর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নওগাঁ জেলা জামায়াতে ইসালামের সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা আমির মো. রেজুয়ান হোসেন, সাবেক আমির কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ ছাত্রশিবির উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহ প্রমুখ। আগামীতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *