👁 205 Views

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় তয় শ্রেণির শিক্ষার্থী  মর্মান্তিক মৃত্যু।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় শিফা নামে তয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৬টা৩০মিনিটে ফুলবাড়ী শহরের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তয়  শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিফা তার মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে শিফাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাসটিকে ধাওয়া করে ঢাকামোড় এলাকায় আটক করেন। তবে বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।   এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *