👁 476 Views

গোবিন্দগঞ্জে ৯বছরের শিশুকে ধর্ষন : রক্তক্ষরনে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি : বিয়ে বাড়ীতে ব্যস্ততার সুযোগে,ঘাস ফুল  দেয়ার প্রলোভন দেখিয়ে (৯)বছরের ৩য় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটেছে।এঘটনায়  রক্তক্ষরণে অসুস্থ শিশুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়,  ১৪ আগস্ট শুক্রবার বিয়ে বাড়ী থেকে স্থানীয় দেবত্তর রামনাথপুর গ্রামের( ৯)বছর বয়সী ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ফুল দেয়ার প্রলোভোন দেখিয়ে প্রতিবেশী বাবুলের ছেলে রাজু মিয়া(৩০)নামের এক লম্পট তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করলে রক্তক্ষরনে অসুস্থ হয়ে পড়ে । পরে শিশুটির এই অবস্থা দেখে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে। শিশুটি সেখানেই চিকিৎসা ধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েস এ ঘটনায় জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *