
আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে ১০০ গ্রাম গাজা সহ জোসনা বেগম (৩৫) নামের এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে।