👁 503 Views

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি যশোর জেলা আওয়ামীলীর কির্যালয়ে : শহর জুড়ে তোলপাড়

ইয়ানূর রহমান : যশোর শহরের প্রান কেনদ্র গাড়িখানা’য় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে বিষয়টি নজরে এলে প্রশাসনের উদ্যোগে ব্যানারটি অপসারণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে ৷

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশে হঠাৎ একটি ব্যানার দেখতে পান তারা। ব্যানারে শেখ মুজিবুর রহমানের পাশে শেখ হাসিনার ছবি ছিল। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মই ব্যবহার করে ব্যানারটি নামিয়ে ফেলে।

এলাকাবাসী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গত ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভবনের প্রবেশপথ ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় কে বা কারা কীভাবে ব্যানারটি টাঙিয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *