👁 330 Views

মাদকসেবী, চোর ও জুয়াড়িকে পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাদকসেবী, চোর ও জুয়াড়িকে দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানা করেছে। আজ শনিবার (১৭ জানয়ারী) ভ্রম্যমান আদালত শহরের সাহেবপাড়া এলাকার মাদকসেবী মো: দূর্জয় (২৬), চুরির অপরাধে সরকারপাড়া মহল্লার মো: সাগর (২৮) ও সাজিমুল ইসলাম (২৮)কে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত উপজেলার হরিরামপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩৪), আলতাফ হোসেন (৫০), আক্তারুজামান (৪৭), সাকিনুর (৪২), রিয়াজুল হক (৫৫), রেজাউল করিম (৪৪) ও মোহাম্মদ আলী (৫৮)সহ ৭ জুয়াড়ি প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু।
শুক্রবার (১৬ জানুয়ারী) দিবাগত গভীর রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক এর নেতৃত্বে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি উজ্জল কুমার মৈত্র, পুলিশের উপ-পরদির্শক নৃপেন্দ্রনাথ বর্মণ, রেজাউল করিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে।
এব্যাপারে ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু বলেন, মাদকসেবী, চোর কে সাজা প্রদান করা হয়েছে। বাকি ৭ জুয়াড়ি প্রত্যেককে জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর জুয়া খেলবে বলে তারা মুচলেকা দেয়।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *