👁 135 Views

পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় প্রতিবাদী মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার বেলা ১১টায় উপজেলার নজিপুর নতুনহাট থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গরুহাটির সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, জেলার মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগর সহ অন্যান্য মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *