
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার পদে লিখিত পরীক্ষায় অংশ নেন এবং মৌখিক পরীক্ষায় অংশ নেন আইসিটি সুপারভাইজার পদে কিন্তু চূড়ান্ত তালিকায় অপেক্ষমান তালিকায় নাম অর্ন্তভূক্ত হয় তথ্য সংগ্রহকারী পদে নাঈম হাসান এর নামে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর ২টায় জসিম উদ্দিন সহ ০৬ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোব ও আলোচনার তৈরি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আইসিটি সুপারভাইজার পদে আবেদন করেন ঐ এলাকার আবদুল মতিন এর ছেলে নাঈম হাসান। তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেন। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশে দেখা যায়, রণগোপালদী ইউনিয়নের অন্য দুই প্রার্থীকে বাদ দিয়ে নাঈম হাসান নামে এক পুরুষের নাম ২৩ নম্বর ক্রমিকে চূড়ান্ত তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে।
এ অবস্থায় ঘটনার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলে জেলা প্রশাসক বরাবর, মাধ্যম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জসিম উদ্দিনসহ ০৬ প্রার্থী।
অভিযোগপত্র অনুযায়ী, দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আঃ মতিন এর ছেলে নাঈম হাসান, তথ্য সংগ্রহকারী পদে কোন পরীক্ষায় অংশ নেননি বলে দাবী করা হয়।
অভিযোগকারী: মোঃ জসিম উদ্দিন, রাকিব হোসেন, বাচ্চু নিয়া, তামিম হাসান শুভ, ইউনুচ ও জিল্লুর রহমান বলেন আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে অংশ নিলাম। অথচ যিনি তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেনি তার নাম চূড়ান্ত তালিকায় চলে আসলো। এটি চরম অন্যায় ও অনিয়ম।
এদিকে অভিযোগ বিষয়ে জানতে চাইলে নাঈম হাসান বলেন, আমি আবেদন করি তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার ২টি পদে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার পদে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি আইসিটি সুপারভাইজার পদে। কিন্তু চূড়ান্ত তালিকায় তথ্য সংগ্রহকারী পদে আমার নাম অপেক্ষমান তালিকায় অর্ন্তভূক্ত করা হয়।
এ বিষয়ে সদ্য বিদয়ী দশমিনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুশফিকুর রহমান বলেন, আমি ওখানের দায়িত্বে নেই। চলতি দায়িত্বে যিনি আছেন তার সাথে আলোচনা করে নিন।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোঃ ইসরাফুল হোসেন বলেন, আমি এই মূহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারতেছি না।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ হাসান মৃধা বলেন, আমরা দেখবো কি হয়েছে। জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিত অভিযোগ করা হয় আর আমাকে মাধ্যম করা হয়েছে আমাকে। লিখিত অভিযোগপত্রটি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় প্রেরণ করা হবে। ###