👁 83 Views

পত্নীতলায় ৩ অসহায় পরিবারকে ৬টি ছাগল বিতরণ 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নুরমিশন বাংলাদেশ এর অর্থায়নে ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশপি প্রোগ্রাম- ডিএলপি প্রকল্পের আওতায় নজিপুর লুথারেন মিশন এর সহযোগিতায় উপজেলার তিন জন দুস্থ ও অসহায় (প্রতিবন্ধী) পরিবারের মাঝে ৬টি ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলা সমাজসেবা অফিস চত্বরে প্রতিটি পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, নজিপুর লুথারেন মিশন এর পত্নীতলা উপজেলা এলাকার প্রজেক্ট সুপারভাইজার জেমস কিস্কু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
এসময় সুফলভোগী অসহায় পরিবারের সদস্যরা এমন মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান এবং সহযোগিতার অনুদান হিসেবে ছাগল পেয়ে খুশিতে কৃতজ্ঞতা স্বীকার করেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ও প্রজেক্ট কর্তৃপক্ষের নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *