👁 445 Views

প্রতারণার নতুন আরেকটি মামলায় ২ দিনের রিমান্ড  মঞ্জুর হরিদাস বাবু

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ মেসার্স শফিক ট্রেডার্স থেকে প্যারিস রিসোর্ট নিমার্ণের জন্য ১৪ লাখ ৫২ হাজার  টাকা বকেয়া রড সিমেন্ট পণ্যসামগ্রী বাকি গ্রহন করে প্রতারক হরিদাস ওরফে তাওহীদ ইসলাম।
দীর্ঘ ৬ বছর হলেও বকেয়া টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকি দেয় হরিদাস এবং বিভিন্ন টাল বাহানা করতে থাকে। এছাড়াও ফুল বাড়িয়ায় বিভিন্ন মসজিদে অনুদান স্বরুপ আরোও ১০ লক্ষ টাকার রড সিমেন্ট বাকি নেয় সে, টাকা চাইলে আল্লাহর ঘড় মসজিদ নির্মানে লেগেছে সওয়াব পাবেন মর্মে একটি কল রেকর্ডও আপনারা শুনেছেন।
এই বিষয়ে গত জুন মাসে কোর্টে তথ্য প্রমাণ নিয়ে প্রতারণা মামলা করেন শফিকুল ইসলাম, তার করা প্রতারনা মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাওহিদ ইসলামকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *