
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নওগাঁ জেলা ইলেকট্রিক (ব্যাটারি চালিত) অটোরিকশা মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের মহাদেবপুর উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের পুরাতন ব্রিজ রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা ইলেকট্রিক (ব্যাটারি চালিত) অটোরিকশা মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক দেওয়ান মিনহাজুর রহমান বিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ স্বপন, ব্যাটারি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমবায় সমিতির লিমিটেড মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ বাচ্চুসহ সমিতির শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন। #