👁 246 Views

আমতলী একে স্কুলের শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আমতলী, (বরগুনা) প্রতিনিধি। আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ ইমন (১৬) এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায়, আমতলী একে স্কুল চৌরাস্তা চত্বরে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলীকে সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান শরীরচর্চা শিক্ষক বাবু প্রতুল চন্দ্র,নিহত ইমনের ভাই ইমরান, রাকিব, নবম শ্রেণীর শিক্ষার্থী মিয়াদ খান,অলি, জুনায়েদ,স্কুল শাখা ছাত্র দলের সভাপতি মুশফিক রশিদ হিরা,আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লাহ (প্রমুখ) । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একে স্কুলে এসে শেষ হয়। উল্লেখ্য গত ২৯ জুলাই সন্ধ্যা ৬ টায় উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাত বস্তা বন্দী লাশ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। পরবর্তীতে লাশের ছবি, পরনের শার্ট প্যান্ট ও জুতা দেখে লাশ শনাক্ত করে তার পরিবার। তদন্তকারী কর্মকর্তা নিদ্রাসকিনা নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, “হত্যাকাণ্ডের প্রাথমিক কুলু পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। আশা করি অতি অল্প সময়ে আসল রহস্য উদঘাটিত হবে । #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *