👁 222 Views

ফুলবাড়ী উপজেলা বিএনপির ৪২ সদস্যের  আহ্বায়ক কমিটি ঘোষণা।

মো: আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দিনাজপুর জেলা বিএনপি’র কার্যালয় থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যক্ষ খুরশিদ আলম(মতি)এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নজমুল হক নাজিম দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন মুখ দারুল ইসলাম চৌধুরী দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়াও একাধিক নেতাকে যুগ্ম আহ্বায়ক এবং বাকিদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

জেলা বিএনপি’র অনুমোদিত তালিকায় মোট ৪২ জনের নাম রয়েছে।নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।

নতুন কমিটির দায়িত্বশীলরা দলীয় ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পাশাপাশি এই কমিটি ঘোষণার পরপরই ফুলবাড়ীতে দলটির অপর অংশের নেতৃবৃন্দের মাঝে ব্যাপকভাবে মিস্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *