👁 198 Views

নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডঃ ৬/৭ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ  নেত্রকোনা জেলা শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র  বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ৪টি দোকান ও ৪টি বাসাসহ আনুমানিক ৬/৭ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বড় বাজার এলাকার সুচিত্রা স্টোর নামক প্লাস্টিকের খেলনা ও কসমেটিক্স এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু কর। আগুন ভয়াবহ আকার ধারন করায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে
একে একে আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রাণহানি ও সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন করে। উৎসুক জনতার ভীড়ে ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন নেভানোর কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৪ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়। তারপরও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রনান্তকর চেষ্টায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টা পর রাত দেড় টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সুচিত্রা স্টোর, মজুমদার ইলেকট্রনিকস ও ক্রোকারিজ, মজুমদার কসমেটিক্স, আরিফ সু স্টোর এবং দোকান সংলগ্ন ৪ টি বাসা পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ব্যাপার নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ খানে আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপনের কাজ চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬/৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *